আড্ডা কমিউনিটি নিয়ম

আড্ডা ব্যবহার করলে আপনি এই নিয়মগুলো মেনে চলতে সম্মত হচ্ছেন।

কপিরাইট ও DMCA নীতি দেখুন

১. সাধারণ নিয়ম

  • নিজের দায়িত্ব

    আপনি যা পোস্ট, আপলোড বা মন্তব্য করবেন তার সম্পূর্ণ দায় আপনার। আড্ডা শুধু প্ল্যাটফর্ম — কনটেন্টের মালিক বা প্রকাশক নয়।

  • সম্মানজনক আচরণ

    গালিগালাজ, হুমকি, হয়রানি, ঘৃণা ছড়ানো বা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ নিষেধ।

  • এক ব্যক্তি এক অ্যাকাউন্ট

    ভুয়া পরিচয় বা অন্যের নামে অ্যাকাউন্ট খোলা নিষেধ।

২.১ লিংক দিয়ে ভিডিও আনা (Export) — Video Import by Link

  • কীভাবে কাজ করে / How it works

    ‘+’ মেনুর ‘Export’ বোতামে অন্য সাইটে রাখা ভিডিওর লিংক দিলে ভিডিও ও শিরোনাম আমাদের প্ল্যাটফর্মে কপি হয়ে আসে; মূল সাইট থেকে মুছে গেলেও এখানে থেকে যায়। / Paste a video link via the ‘Export’ button in the ‘+’ menu; the video and title are copied to our platform and stay here even if removed from the source site.

  • অনুমতির দায়িত্ব / Responsibility for permission

    লিংক দেওয়ার আগে টিক মার্ক দিয়ে আপনি নিশ্চিত করবেন যে ভিডিওটি আপনার নিজের অথবা মালিকের অনুমতি আপনার আছে। এই টিক মার্কের ভিত্তিতেই ভিডিও আনা হয় — অনুমতির সত্যতার সম্পূর্ণ দায় আপলোডকারীর। / By ticking the checkbox you confirm the video is yours or you have the owner's permission. The import relies on this confirmation; full responsibility lies with the uploader.

  • কোনো সাইট আটকানো নেই / No site is blocked

    পৃথিবীর কোনো সাইটই আমরা আটকাই না — কারো কাছে অনুমতি আছে কিনা তা আমরা জানতে পারি না। টিক মার্ক দিলেই যেকোনো সাইটের লিংক গ্রহণ করা হয়। / We do not block any site in the world, because we cannot know who has permission. Any site's link is accepted once you tick the confirmation checkbox.

  • অভিযোগ এলে / If a complaint comes

    কোনো প্রতিষ্ঠান বা মালিক কপিরাইট অভিযোগ করলে আমাদের খোলা অভিযোগ ব্যবস্থায় তা যাচাই হবে; সত্য প্রমাণিত হলে ভিডিও সরানো হবে ও স্ট্রাইকের নিয়ম প্রযোজ্য হবে। / If a company or owner files a copyright complaint, it will be verified through our open complaint system; if proven, the video will be removed and strike rules will apply.

৩. কপিরাইট স্ট্রাইক

  • ৭ দিনের জবাবের সুযোগ

    কেউ অভিযোগ করলেই ভিডিও সরে না। প্রমাণ যাচাইয়ের পর আপনাকে নোটিশ দেওয়া হবে; নোটিফিকেশন পাতা থেকে ৭ দিনের মধ্যে নিজের মালিকানার প্রমাণ দিতে পারবেন। প্রমাণ করতে পারলে ভিডিও বহাল থাকবে।

  • একটি স্ট্রাইক

    জবাব না দিলে বা প্রমাণ দুর্বল হলে ভিডিওটি সরানো হবে এবং একটি স্ট্রাইক যোগ হবে।

  • ৯০ দিনে মেয়াদ শেষ

    প্রতিটি স্ট্রাইক ৯০ দিন পর নিজে থেকে চলে যায়।

  • ৩টি স্ট্রাইক = অ্যাকাউন্ট বন্ধ

    একসাথে ৩টি সক্রিয় স্ট্রাইক হলে আড্ডা অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

৪. নিষিদ্ধ কনটেন্ট

  • অশ্লীলতা ও সহিংসতা

    অশ্লীল, যৌন, শিশু নির্যাতন, রক্তাক্ত বা সহিংসতায় উসকানিমূলক কনটেন্ট সম্পূর্ণ নিষেধ — সাথে সাথে অ্যাকাউন্ট বন্ধ।

  • প্রতারণা ও স্প্যাম

    ভুয়া ইনকাম অফার, বিনিয়োগ, প্রতারণা, Gmail কেনাবেচার প্রচার, বাইরের লিংক বা যোগাযোগ নম্বর দেওয়া নিষেধ।

  • ব্যক্তিগত তথ্য

    অনুমতি ছাড়া অন্যের ছবি, ফোন নম্বর, ঠিকানা বা গোপন তথ্য প্রকাশ নিষেধ।

  • বেআইনি কাজ

    বাংলাদেশের আইনে নিষিদ্ধ যেকোনো কনটেন্ট, মাদক, অস্ত্র বা জুয়ার প্রচার নিষেধ।

৫. মনিটাইজেশন

  • আসল কনটেন্টে আয়

    শুধু নিজের তৈরি কনটেন্ট থেকে আয় করা যাবে। কপিরাইট অভিযোগে সরানো ভিডিও থেকে কোনো আয় হবে না।

  • ভুয়া ভিউ

    ভুয়া ভিউ, লাইক বা ক্লিক তৈরি করলে আয় বাতিল ও অ্যাকাউন্ট বন্ধ হবে।

৬. রিপোর্ট করুন

  • সাধারণ রিপোর্ট

    যেকোনো পোস্টের ‘…’ মেনু থেকে ‘রিপোর্ট’ চাপুন।

  • কপিরাইট রিপোর্ট

    আপনার কনটেন্ট কেউ অনুমতি ছাড়া দিলে পোস্টের মেনু থেকে ‘কপিরাইট রিপোর্ট’ চাপুন।

৭. পরিবর্তন ও যোগাযোগ

  • পরিবর্তন

    এই নিয়ম যেকোনো সময় হালনাগাদ হতে পারে; প্রকাশের সাথে সাথে কার্যকর।

  • যোগাযোগ

    প্রশ্নে ইমেইল: buyaccsmarketall@gmail.com